‘প্রিয় দেব, কীভাবে এতটা বুঝে গেলে?’,’দেশু ৭’-এর শুটিং শেষে দেবকে খোলা চিঠি শুভশ্রীর

0



সফল অভিনেতা ও প্রযোজকের পর এ বার প্রথমবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন দেব।তাঁর প্রথম পরিচালিত ছবি ‘দেশু ৭’-এর শুটিং ইতিমধ্যেই শেষ। আর এই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে দেবকে আবেগঘন বার্তা দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সম্প্রতি, ‘দেশু ৭’- এ অভিনেত্রী হিসেবে ছবিতে কাজ করার পাশাপাশি খুব কাছ থেকে দেবের পরিচালক হয়ে ওঠার সফরও দেখেছেন তিনি।

‘দেশু ৭’-এর শেষ শুটিংয়ের দিন ‘প্রিয় দেব’-কে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাগ করেন অভিনেত্রী। সেখানে অভিনেত্রী জানান, তাঁদের দু’জনের পথচলা প্রায় একই সময়ে শুরু হলেও এই ছবির অভিজ্ঞতা তাঁর কাছে একেবারেই আলাদা। কারণ, এটি ছিল দেবের প্রথম পরিচালিত ছবি এবং সেই যাত্রার অংশ হতে পেরেছেন তিনি।শুভশ্রী লেখেন, ‘‘খুব কাছ থেকে দেখেছি, একজন অভিনেতার পাশাপাশি তোমার ভিতরের পরিচালককে।দেখেছি তোমার ভাবনা, তোমার নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং সেই ভাবনাগুলোকে পর্দায় জীবন্ত করে তোলার প্রচেষ্টা।’’

শুভশ্রীর কথায়,দেবকে পরিচালক হিসেবে প্রথম দেখার অভিজ্ঞতায় খানিকটা অবাকই হয়েছিলেন শুভশ্রী। মজার ছলে অভিনেত্রী লিখেছেন,”সত্যি বলতে, শুরুতে তোমাকে দেখে একটু ঈর্ষাই হয়েছিল!” একজন পরিচালক হিসেবে দেবের গুছিয়ে কাজ করা, নিজের ভাবনা ও লক্ষ্য সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণা দেখে বিস্মিত হয়েছিলেন তিনি। এমনকি মনে মনে প্রশ্নও জেগেছিল, ‘‘অভিনয় করতে করতে চিত্রনাট্য আর ছবি তৈরির এত কিছু কখন শিখে ফেলল? কীভাবে এতটা বুঝে গেল?’’

কিন্তু ছবির কাজ যত এগিয়েছে, সেই ঈর্ষাই ধীরে ধীরে বদলে গিয়েছে অনুপ্রেরণায়। দেবের কাজের প্রতি নিষ্ঠা, নিজের ভাবনার প্রতি বিশ্বাস এবং গল্প বলার তাগিদ তাঁকে মুগ্ধ করেছে বলেই জানিয়েছেন শুভশ্রী।
এই ছবির অংশ হতে পেরে তিনি যে আনন্দিত এবং গর্বিত, সেকথাও স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী।শুভশ্রীর বিশ্বাস, ‘দেশু ৭’ দর্শকের সামনে এলে বাংলা সিনেমা জগৎ একজন নতুন প্রজন্মের পরিচালককে পাবে। এমন এক পরিচালক, যিনি নিজের মতো করে গল্প বলার পাশাপাশি দর্শকদের বিনোদন দেওয়ার বিষয়টিও গুরুত্ব দেবেন।

দেবের নতুন যাত্রার জন্য ভালবাসা, শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়ে শুভশ্রী লিখেছেন, ‘‘তোমাকে নিয়ে সত্যিই গর্বিত। পরিচালক হিসেবে তোমার আগামী দিনগুলো আরও উজ্জ্বল হোক।’’শেষে বিশেষ বন্ধুর উদ্দেশে তাঁর বার্তা,”ভালো থেকো, নিজের মতো করে গল্প বলে যাও। তুমি অনেক দূর যাবে।”সম্প্রতি ছবির পোস্টার লঞ্চ করে লেখেন,”যতই আসুক না বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা।”তবে সেই কথা মিথ্যে নয় টা বারবার প্রমাণ করেছে দুজনেই।

দেবের জীবনের একের পর এক ‘প্রথম’-এর সাক্ষী শুভশ্রী। তাঁদের সম্পর্কের অধ্যায় শেষ হয়েছে বহুদিন, বদলেছে সময়, বদলেছে সমীকরণ। কিন্তু পর্দার এই জুটির রসায়নে যেন আজও সেই পুরনো মায়া লেগে রয়েছে।দেব-শুভশ্রীকে ফের একসঙ্গে পর্দায় দেখার জন্য যে অনুরাগীরা মুখিয়ে থাকেন, তা বললেও বোধহয় ভুল হবে না। তাঁদের জুটির মধ্যে এমন এক চেনা রসায়ন রয়েছে, যা আজও দর্শকের মনে পুরনো দিনের ভালবাসা ফিরিয়ে আনে।প্রাক্তনের সঙ্গে সম্পর্কে থাকাকালীন দেব একসময় নিজেই জানিয়েছিলেন তাঁর প্রথম প্রযোজনায় নায়িকা হিসাবে দেখা যাবে শুভশ্রীকেই। তাও সফল হয়েছে।দীর্ঘ প্রায় নয় বছর পর বড়পর্দায় এসেছে ‘ধূমকেতু’। এ বার চলতি বছরে নিজের পরিচালনায় পুজোতে মুক্তি পাচ্ছে ‘দেশু ৭’। তবে মুক্তির আগেই শুভশ্রীর এই আন্তরিক বার্তা ‘দেশু ৭’ নিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে।এখন পরিচালনায় উত্তরণের এই নতুন অধ্যায় কেমন হয়, এখন সেই অপেক্ষাতেই অনুরাগীরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *