অরূপ-স্বরূপের সুরুচি সংঘে জনরোষ,তালা খুলতেই সামনে এল বিলাসবহুল সামগ্রীর ভাণ্ডার

0



স্বরূপের পর এ বার পর্দাফাস অরুপের।দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের অত্যাচারে নাজেহাল হয়ে পড়েছিলেন এলাকাবাসী থেকে ইন্ডাস্ট্রির বহু মানুষ।সম্প্রতি,তোলাবাজি ও যৌন হেনস্থার দায়ে গ্রেফতার হয়েছেন স্বরূপ বিশ্বাস।তবে দুর্নীতি থেকে বাদ পড়েননি প্রাক্তন মন্ত্রী অরুপ বিশ্বাসও।এ বার জনরোষ আছড়ে পড়েছে অরূপ-স্বরূপের সুরুচি সংঘের ক্লাবে।

সূত্রের খবর,ক্লাবের তালা খুলতেই সামনে আসে একাধিক চাঞ্চল্যকর সামগ্রী।স্টোররুম থেকে উদ্ধার হয়েছে বলে দাবি করা হচ্ছে বেশ কিছু দামি শাড়ি, আইপ্যাড, আইফোন এবং পুরসভার বিভিন্ন ফাইল।এছাড়াও ক্লাবের ভিতরে একটি বিলাসবহুল শয়নকক্ষের সন্ধান মিলেছে বলেও অভিযোগ।সেখানে একাধিক ভোটার তালিকাও পাওয়া গিয়েছে বলে স্থানীয়দের দাবি।একটি সামাজিক ও সাংস্কৃতিক ক্লাবের ভিতরে এই ধরনের সামগ্রী কেন রাখা ছিল,তা নিয়েই উঠতে শুরু করেছে নানা প্রশ্ন।

এদিকে, লিওনেল মেসিকে ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠান নিয়ে বিতর্কও ক্রমশ বাড়ছে।সেই ঘটনায় দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।তবে তিনি নির্ধারিত দিনে হাজির হননি।অসুস্থতার কারণ দেখিয়ে আরও ১০ দিনের সময় চেয়েছেন বলে জানা গিয়েছে।অভিযোগ উঠেছে,মেসি-সংক্রান্ত অনুষ্ঠানের প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারিতে বিক্রি করা হয়েছে।এই অভিযোগের বিষয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *